প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমন ও মৃত্যু বেড়েই চলেছে। আগে এত দ্রুত করোনার সংক্রমন বাড়তে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক ওমিক্রনের কারণেই বিপর্যয়ে পড়েছে বিশ্ব। ওমিক্রন প্রতিরোধে টিকার বুস্টার ও চতুর্থ ডোজ অনেক দেশে দেওয়া হলেও এর তাণ্ডব থেকে রেহাই মিলছে না।
টালমাটাল এ পরিস্থিতিতে শনিবার (২২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৪ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। যা করোনার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৮৯ লাখ ১ হাজার ৪৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৯১১ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৭৪১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৬৪৭ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ১ হাজার ৪৯৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৭ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৯ হাজার ৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৪৯০ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৮তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

