Showing posts with label রাজধানী. Show all posts
Showing posts with label রাজধানী. Show all posts

Monday, January 24, 2022

মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকান বন্ধ থাকবে

মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকান বন্ধ থাকবে

চলমান মহামারি করোনাভাইরাসের মধ্যে দরকার ছাড়া বাসা থেকে বের না হওয়াই ভালো। তবুও জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হতে পারে। তার আগে দেখে নিন মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।



বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
 

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট

বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।


Friday, January 21, 2022

রাজধানীর করোনা পরীক্ষা বুথে বেড়েছে ভিড়

রাজধানীর করোনা পরীক্ষা বুথে বেড়েছে ভিড়

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সকাল থেকেই করোনা পরীক্ষার বুথে মানুষের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেশ বেড়েছে।

জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করতে পরীক্ষা বুথগুলোতে জড়ো হয়েছেন সব বয়সী মানুষ।

অন্যদিকে টিকা কেন্দ্রেও বাড়ছে মানুষের সমাগম। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখা গেছে ভ্যাকসিন নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। সবাই আজই টিকা পাবেন বলে আশাবাদী। টিকা সনদের ব্যাপারে সরকারি বাধ্যবাধকতা থাকায় মানুষের এই চাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে বরাবরের মতোই অনীহা দেখা গেছে।

Wednesday, January 19, 2022

রাজধানীতে ট্রাফিক পুলিশের মুখে টাকা ছুড়ে মারলেন বিদেশি

রাজধানীতে ট্রাফিক পুলিশের মুখে টাকা ছুড়ে মারলেন বিদেশি

গত মঙ্গলবার ১৮ জানুয়ারি রাজধানী মহাখালীর রাওয়া ক্লাবের সামনে একটি ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাকবিতণ্ডা করতে করতে একজন ট্রাফিক পুলিশের দিকে টাকা ছুঁড়ছেন একজন বিদেশি। ভিডিওটির পোস্টে লেখা রয়েছে, চালকের লাইসেন্সে কোনো সমস্যা ছিল না, কাগজপত্র ঠিকঠাক ছিল। কিন্তু সামান্য ত্রুটি দেখিয়ে পুলিশ তার কাছে টাকা দাবি করে। টাকা ছাড়া তাকে যেতে দিচ্ছিলো না ট্রাফিক পুলিশ।

এমন পরিস্থিতিতে, পুলিশকে ওই বিদেশি বলেন, সে (চালক) একজন গরীব মানুষ। দয়া করে এমন করবেন না। কিন্তু ট্রাফিক পুলিশ থামছিল না। তখনই ট্রাফিক পুলিশের মুখে টাকা ছুড়ে দেন তিনি। পরে জানা যায়, ওই বিদেশি চীনের নাগরিক, তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। ওই গাড়িটি তার অফিসের।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করছিল পুলিশ। ওই গাড়িতে এক বিদেশি ছিলেন। পুলিশ সদস্যরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। নথি যাচাইয়ে একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তার মনে হয়েছে, হয়তো যাচাই করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখেছি, তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না, তার কাছে টাকা চাওয়া হয়েছে কি না। এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।

এ সময় তিনি আরও বলেন, ওই বিদেশি বিরক্ত হয়ে এ কাজ করেছেন। এতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। কার সমস্যা ছিল, সেটি খুঁজে বের করা হচ্ছে।

Tuesday, January 18, 2022

 রাজধানীতে বুধবার যেসব এলাকায় যাবেন না

রাজধানীতে বুধবার যেসব এলাকায় যাবেন না

দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। এ সময়ে আমাদের নিরাপদে থাকাই উত্তম। তারপরও জরুরি কাজে আমাদের প্রতিদিন কোথাও না কোথাও যেতে হয়।


তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
 

বন্ধ থাকবে যেসব এলাকা:


বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
 
বন্ধ থাকবে যেসব মার্কেট:

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।