Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Saturday, January 29, 2022

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ




মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:


বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী শনিবার বিকালে ফরিদগঞ্জ পৌরসভা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাক বাংলো এলাকায় গিয়েশেষ হয়। এর আগে ,পৌরসভা মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রফিকুল আমিন কাজল এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলামরোমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম,জেলা পরিষদ সদস্য মশিউল রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, যুবলীগনেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ। 
 
সমাবেশে বক্তারা বলেন, যারা সরকারের এইসব উন্নয়ন মূলক কর্মকান্ড সহ্য করতে পারেনা, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা একজন সৎ ও নিষ্ঠাবান নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। ফরিদগঞ্জের তৃনমুলের নেতৃবৃন্দ তা কখনো মেনে নেবে না। সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। কেউ অন্যায়ভাবে যদি ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা তাদের দাঁতভাঙা জবাব দেবো।

Friday, January 21, 2022

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পূর্বনোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ করেই স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তা ২০২২ সালে হচ্ছে। গত ২১ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছে। যা আজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রে এসে তারা জানতে পারে পরীক্ষা স্থগিত করা হয়েছে।


এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছে। তিনি বলেছেন মৌখিকভাবে পরীক্ষা বন্ধ করা হয়েছে, কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি। এমন আচরণ আমরাও প্রত্যাশা করি না।


তিনি আরও বলেন, দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে। তাছাড়া আজ তাদের শেষ পরীক্ষা ছিল। বিষয়টি নিয়ে সাত কলেজের সমন্বয়কের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাত কলেজের ডিগ্রির এসব শিক্ষার্থীদের পরীক্ষা ইডেন কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডা. দীপু মনিকে সিলেটে বসার আহ্বান, ঢাকায় আসছে না শাবি শিক্ষার্থীরা

ডা. দীপু মনিকে সিলেটে বসার আহ্বান, ঢাকায় আসছে না শাবি শিক্ষার্থীরা

এবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সিলেটে এসে তাদের সঙ্গে আলোচনায় বসার আহবান জানিয়েছেন ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথবা ভিডিও কলেও তাদের সঙ্গে আলোচনা করতে পারেন শিক্ষামন্ত্রী-এমনটাই বলছেন আন্দোলনকারীরা।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরতদের পক্ষ থেকে শাহরিয়ার আবেদিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনকারীদের সিলেটে এভাবে ফেলে ঢাকা যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, আলোচনার জন্য শিক্ষামন্ত্রীকে সিলেট আসতে আহ্বান জানিয়েছি। কিংবা ভিডিও কলেও আলোচনা হতে পারে।

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় পাঠানোর কথা বললেও আড়াই ঘণ্টার ব্যবধানে মত পাল্টেছে তারা। শাহরিয়ার আবেদিন জানান, শিক্ষামন্ত্রীর আলোচনার প্রস্তাবে ঢাকা যেতে রাজি হয়েছিলেন। এক ঘণ্টা সময় চেয়েছিলেন তাদের মধ্য থেকে কারা যাবে সেটি সিদ্ধান্ত নিতে। তবে পরে অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পাল্টানো হয়।



তিনি আরও বলেন, আন্দোলনকারীদের এখানে ফেলে ঢাকা যাওয়া সম্ভব নয়। আলোচনার জন্য শিক্ষামন্ত্রীকে সিলেট আসতে আহ্বান জানিয়েছি। কিংবা ভিডিও কলেও আলোচনা হতে পারে। তাদের এই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর পক্ষে আলোচনার প্রস্তাব নিয়ে যাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলকে জানানো হয়েছে। তিনি মন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের জানাবেন।

এর আগে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন অন্দোলনরত শিক্ষার্থীরা। আলাপকালে শিক্ষামন্ত্রী সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলে তাতে সাড়া দেন তারা। তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করতে চাইলে শিক্ষামন্ত্রী ঢাকায় আসতে বলেন।

এ সময় প্রতিনিধি দলে কারা থাকবে এবং অন্যান্য প্রস্তুতি শেষ করতে শিক্ষামন্ত্রীর কাছে এক ঘণ্টার সময় চান শিক্ষার্থীরা। কিন্তু নিজেদের মধ্যে আলোচনা শেষে মত পাল্টায় তারা। পুলিশের লাঠিচার্জের ঘটনায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ১৯ জানুয়ারি অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। এদিন বিকাল ৩টা থেকে ভিসির বাসভবনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন তারা। তবে একজন শিক্ষার্থীর বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তিনি অনশন ভেঙে বাড়ি যান। বাকিদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন আর অনশনস্থলে থাকা ১১ জনকে স্যালাইন দেওয়া হয়।

রি একজামে বরিশাল শিক্ষা বোর্ডে ৩০ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

রি একজামে বরিশাল শিক্ষা বোর্ডে ৩০ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

মোঃসিরাজুল হক রাজু,
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৯২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।শুক্রবার (২১ জানুয়ারি) বোর্ড চেয়ারম্যান ও কন্ট্রোলার স্বাক্ষরিত পুনঃনিরীক্ষণের ফলাফলের তালিকা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে নতুন করে ৩০ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। অপরদিকে, আগের ফলাফলে অকৃতকার্য হলেও পুনঃনিরীক্ষণে ২৪৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিষয়ভিত্তিক ৬ হাজার ১৩৯টি আবেদন করে। এর মধ্যে পুনঃনিরীক্ষণে ৩৯২ জনের ফল পরিবর্তন হয় বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন

Tuesday, January 18, 2022

জাবির মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না: শাবিপ্রবির ভিসি

জাবির মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না: শাবিপ্রবির ভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না, এমন একটি মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। বর্তমানে তার পদত্যাগের দাবিতে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাসের চলমান পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) ইন্টারনেটে ভাইরাল হয়েছে বিতর্কিত মন্তব্যটি।

ফেসবুকে ছড়িয়ে যাওয়া সেই অডিও ক্লিপের সত্যতা নিশ্চিত করেন শাবিপ্রবির শিক্ষার্থী ও সাংবাদিকরা। উপাচার্যের সাথে ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন তিন শিক্ষার্থীও অডিওর সত্যতা নিশ্চিত করেন। শাবিপ্রবির শিক্ষার্থী ও সাংবাদিকরা জানান, গত বছর শাবিপ্রবির সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তারা বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে উপাচার্যের সাথে সাক্ষাৎও করেন। তখন তাদের দাবি ছিল ৩৬৫ দিন হল খোলা রাখা, ছেলে ও মেয়েদের ক্ষেত্রে হলে প্রবেশের সময়সীমা চাপিয়ে না দেয়া। এ প্রেক্ষিতে এক ছাত্রলীগ নেতার বরাত দিয়ে উক্ত মন্তব্য করেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

ওই অডিওতে উপাচার্যকে বলতে শোনা যায়, যারা এই ধরনের দাবি তুলেছে যে, বিশ্ববিদ্যালয় সারা রাত খোলা রাখতে হবে, অবশ্যই এই দাবিটা এসেছে এবং এইটা একটা জঘন্য রকম দাবি। আমরা মুখ দেখাইতে পারতাম না। এখানে আমাদের ছাত্রনেতারা বলছেন যে জাহাঙ্গীরনগরের মেয়েদের কেউ সহজে বউ হিসেবে নিতে চায় না। কারণ, সারা রাত এরা ঘুরাফিরা করে। বাট আমি চাই না যে আমাদের যারা এত ভালো ভালো স্টুডেন্ট, তারা এখানকার সুন্দর সুন্দর ডিপার্টমেন্টগুলো থেকে পড়ে বিখ্যাত শিক্ষকদের সাহচর্য পেয়ে গ্র্যাজুয়েট হয়, তাদের ওপর এ রকম একটা কালিমা লেপুক।

শাবিপ্রবি উপাচার্য আরও বলেন, ওই জায়গাটা কেউ চায় না, কোনো গার্জিয়ান চায় না কিন্তু। এখন, আমরা যদি কাউকে বলি তোমার বাবা-মা কাউকে ফোন করবো। তখন তোমরাই তো এটা বাধা দিয়ে বলবা, না না না এইটা হবে না, দেখ হয়রানি করতেছে। এটা তো প্রত্যেকের নৈতিক দায়িত্ব, তোমাদেরও নৈতিক দায়িত্ব যে এই মেয়ে কেন রাতের বেলা সোয়া দশটা পর্যন্ত স্যাররে সময় দিছে।

অডিও ক্লিপটিতে উপাচার্যকে আরও বলতে শোনা যায়, কোনো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে সোয়া দশটা পর্যন্ত মেয়েরা অফিসে থাকতে পারে না। তারপরেও আমরা সুযোগ দিয়েছি। কিন্তু তোমরা কেন বল না যে…কী তুমি একদিন রাস্তায় বের হও..তোমরা, এটা বল যে তুমি বারোটা-একটায় কী করতেছ? দুইটার সময় কী করতেছ? আমি মাঝে মাঝে ঢাকা থেকে যখন আসি রাতে বারোটা-একটা বেজে যায়। আমি দেখি যে আমাদের ওয়ান কিলোমিটার রাস্তা দিয়া ছেলেমেয়ে হাত ধরাধরি করে কনসালটিং করতেছে। একটা অঘটন ঘটলে কিন্তু দায়দায়িত্ব ভাইস চ্যান্সেলরকে নিতে হবে। যত দোষ, নন্দ ঘোষ। ভাইস চ্যান্সেলর দায়ী সে জন্য।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ আবেদন করেন।
 

আবেদনে ৩০ দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
 
এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি করোনার সংক্রমণ বাড়ার কারণে ক্লাস নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে।
 
তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ২-১ দিনের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসব।

শিক্ষামন্ত্রী বলেন, জীবনযাপন যতটুকু সম্ভব স্বাভাবিক রেখে করোনা মোকাবিলা করতে চাই। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে যদি করোনার সংক্রমণ বাড়ার কারণে ক্লাস নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে তো অনলাইন ক্লাসে যেতেই হবে। এখনো আমরা অনলাইনে ক্লাস-অ্যাসাইনমেন্ট চালু রাখছি যাতে কেউ পিছিয়ে না পড়ে। তবে যেখানে অনলাইন ক্লাস সম্ভব না, সেখানে অ্যাসাইনমেন্ট চালু থাকবে।


দীপু মনি বলেন, করোনা সংক্রমণের ক্ষেত্রে আমরা দেখি, কতটা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে কতটা পজিটিভ পাওয়া যাচ্ছে। ওমিক্রনকে অনেকেই হালকাভাবে নিচ্ছেন। তবে ভুলে গেলে চলবে না আমাদের দেশে ওমিক্রনের চেয়ে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। কাজেই আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে।

সোমবার (১৭ জানুয়ারি) পর্যন্ত ১২-১৮ বছর বয়সী ৮৫ লাখ শিক্ষার্থী করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।