Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Friday, January 21, 2022

হয়ে গেল পরী-রাজের হলুদ, বিয়ে আজ

হয়ে গেল পরী-রাজের হলুদ, বিয়ে আজ

সন্তানের মা হতে চলেছেন চিত্রনায়িকা পরীমনি। বাবা হতে চলেছেন চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ।  সে খবর পুরোনো, নতুন খবর হচ্ছে শুক্রবার রাতে হলুদ সন্ধ্যা হয়ে গেল এই জুটির। শনিবার হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।

তবে এখনই তাদের কিসের বিয়ে বা হলুদ? কারণ পরীর স্বামী রাজ জানিয়েছিলেন, তাদের বিয়ে হয়েছে ১৭ অক্টোবর। এ বিষয়ে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘এখন আসলে কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে। তখন (১৭ অক্টোবর) তো কোনো আয়োজন করা হয়নি। তাই কাছের মানুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন।’


এরই মধ্যে হলুদের কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হলুদ শাড়িতে পরীমনি এবং সাদা-হলুদ পায়জামা-পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। হলুদ ফুলে সাজানো হয়েছিল ঘরের দেয়াল। আয়োজনে আমন্ত্রিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি। কিছু অপরিচিত মুখও দেখা গেছে ফেসবুকে প্রকাশ পাওয়া ছবিতে। ধারণা করা হচ্ছে তারাই হয়তো পরিবারের সদস্য। এ ব্যাপারে তেমন কিছু বলতে চাননি সেলিম।

তিনি বলেছেন, ‘এ আয়োজনের মাধ্যমে পরী-রাজের পরিবারের সদস্যদের দেখা হওয়ার সুযোগ হয়েছে।’ সেলিমের পরিচালনায় গুণিন ওয়েব ফিল্মে প্রথমবার এক সঙ্গে কাজ করেন রাজ-পরী। পরী শিগগিরই মা নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

Wednesday, January 19, 2022

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা পপি

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা পপি

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিংয়ের বিরতি দিয়েছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি।  তিনি নিজেও হয়েছিলেন আক্রান্ত। 

সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জনপ্রিয় এ নায়িকা। তার এই অন্তর্ধানে নানা ধরনের গুঞ্জনের উদয় হয়।  মিডিয়াপাড়ায় চাউর হয় বিয়ে করে সংসারি হয়েছেন পপি।



এর কিছু দিন পর শোনা যায়, মা হয়েছেন চিত্রনায়িকা পপি।  তবে কন্যা নাকি পুত্রসন্তানের মা হয়েছেন তিনি, সে বিষয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

পপি কন্যাসন্তান জন্ম দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কিছু গণমাধ্যম।

কিন্তু পপির পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, পপি পুত্রসন্তানেরই মা হয়েছেন। আর সেই সন্তান জন্ম নিয়েছে গত নভেম্বর মাসে।

পপির পরিবারের ঘনিষ্ঠ ওই ব্যক্তির দাবি, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পপি কন্যাসন্তানের মা হয়েছেন বলে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। আমরা পারিবারিকভাবে জেনেছি, তিনি পুত্রসন্তান জন্ম দিয়েছেন। গত বছরের ১০ নভেম্বর ফুটফুটে একে ছেলের জন্ম দিয়েছেন পপি। পপির স্বামী পুরান ঢাকার একজন ব্যবসায়ী। একসময় তিনি মালয়েশিয়ায় ছিলেন। 

এর আগে নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক জানিয়েছিলেন, ‘আমিও জেনেছি পপি মা হয়েছেন। বর্তমানে মা-ছেলে দুজনই ভালো আছেন। যতদূর জানি ডাক্তারের দেওয়া নির্ধারিত তারিখের আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি।’

কিন্তু বিয়ে ও মা হওয়া নিয়ে গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত কোনো বক্তব্যই দেননি পপি।  তাই এই নীরবতা কবে ভাঙবে তা নিয়ে পপির ঘনিষ্ঠরা বলছেন অন্য কথা। তারা বলছেন সংসার জীবন আরেকটু গুছিয়ে নিয়ে সবাইকে সুখবরটি দেবেন এ চিত্রনায়িকা। 

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পপি। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। এর পর অসংখ্য দর্শকপ্রিয় ও সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।

সিআইডি বন্ধ হওয়ায় হাতে কাজ নেই, বাড়িতে বসে সময় পার করছেন এসিপি প্রদ্যুমান

সিআইডি বন্ধ হওয়ায় হাতে কাজ নেই, বাড়িতে বসে সময় পার করছেন এসিপি প্রদ্যুমান

১৯৯৮ থেকে শুরু হয়ে দুই দশকের বেশি সময় ধরে মানুষকে রহস্য রোমাঞ্চের খিদের রসদ জুগিয়েছে সোনি টিভি-র ‘সিআইডি’ ধারাবাহিক। এসিপি প্রদ্যুমান, ইনস্পেক্টর দয়া, ইনস্পেক্টর অভিজিৎ, পূর্বী। এই সমস্ত চরিত্রের সঙ্গে একাধিক প্রজন্ম আজও জড়িয়ে। কিন্তু তুমুল জনপ্রিয় সেই এসিপি প্রদ্যুম্ন ওরফে শিবাজী সতম এখন কেমন আছেন?

২০১৮ সালে এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হওয়ার পরে পর্দায় দেখা যায় না কেন তাকে? সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শিবাজী জানালেন, কাজ নেই তার হাতে। বাড়িতে বসে রয়েছেন বহু দিন ধরে। খুব খারাপ সময় যাচ্ছে তার। যদিও কয়েকটি মারাঠি নাটকে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। কিন্তু একইসঙ্গে তার আক্ষেপ, পর্দার জন্য কোনও শক্তিশালী চরিত্র লেখাই হচ্ছে না। আর তাই ভাল অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাচ্ছেন না দর্শক।


সাক্ষাৎকারে তার দাবি, ‘‘আবার সিআইডি বানানো হলে এসিপি প্রদ্যুম্ন সাজতে চাই। বাড়িতে চুপচাপ বসে থাকার চেয়ে তো অনেক ভাল। নির্দিষ্ট এই চরিত্রটিতে অভিনয় করতে কোনও দিন ক্লান্তি আসবে না আমার।’’ শিবাজীর কথায় আঁচ পাওয়া গেল, ফের ‘সিআইডি’-কে ফিরিয়ে আনতে পারে সোনি টিভি। 

Tuesday, January 18, 2022

হিরো আলম মাসে ফেসবুক-ইউটিউব থেকে ৩ লাখ টাকা আয় করেন।

হিরো আলম মাসে ফেসবুক-ইউটিউব থেকে ৩ লাখ টাকা আয় করেন।

বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা ও বিতর্ক।

অন্যরা তাকে নিয়ে সমালোচনায় মেতে থাকলেও নিজের কোনো ক্ষতি নেই বলে জানান হিরো আলম। তিনি এসব আলোচনা ও সমালোচনা দিয়ে আয় করছেন ঠিকই।


তিনি বলেন, ‘ফেসবুকে আমার ফলোয়ার ১৯ লাখ। ইউটিউব চ্যানেল ‘হিরো আলম’- এ অফিসিয়াল সাবস্ক্রাইবার ১৩ লাখেরও বেশি। এই দুই মাধ্যম থেকেই আয় হয় আমার। কোনো মাসে দেড় লাখ, কোনো মাসে ৩ লাখ। আবার কোনো কোনো মাসে ৫০ হাজার টাকা। তাছাড়া আমি শো করে ভালো অংকের অর্থ পাই।’

হিরো আলম বলেন, ‘এই টাকাগুলোর বড় একটা অংশ আমি মানুষের সেবায় ব্যয় করি। মানুষকে সেবা করতে আমার ভালো লাগে। সবসময় মনে হয় দুদিনের দুনিয়া এতো টাকা দিয়ে আমি কি করবো। জীবনে অনেক কষ্ট করেছি। তাই মানুষের কষ্ট দূর করতে ভালো লাগে।


কেউ কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসে। যে বিশ্বাস নিয়ে তারা আসেন সেটা আমাকে তাদের পাশে থাকতে প্রেরণা দেয়। সাধারণ মানুষের পাশে কেউ থাকে না। তাই আমি তাদের পাশে আছে সব সময় থাকি। প্রচার চাই না। মানুষের ভালো হোক সেটাই আমার কামনা।’

বর্তমানে হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ জামাইয়ের লড়াই’ ও ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা মুক্তির অপেক্ষায়। নতুন করে একটা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন তিনি। যার ঘোষণা কয়েক দিন আগে দিয়েছেন।

দায়িত্ব পেলে চুলচেরা হিসাব রাখব: রিয়াজ

দায়িত্ব পেলে চুলচেরা হিসাব রাখব: রিয়াজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গঠিত হয়েছে ১৯৮৪ সালে। শিল্পীদের কল্যাণে গঠন করা হয়েছিল চলচ্চিত্র শিল্পীদের এ সংগঠনটি। এখন পর্যন্ত মোট ১৬ বার এ সমিতির বিভিন্ন কমিটির মালাবদল হয়েছে।

রিয়াজ। ছবি: সংগৃহীত

রিয়াজ। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির ১৭তম দ্বিবার্ষিক নির্বাচন ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলে সহ সভাপতি পদে লড়বেন চিত্রনায়ক রিয়াজ। শিল্পী সমিতির বিভিন্ন ইস্যুতে বেশ সরব তিনি।সমিতির বিভিন্ন অনিয়ম, অভিযোগ নিয়ে কথা বলেছেন রিয়াজ। সময় সংবাদকে তিনি বলেন, অনিয়ম-অভিযোগ নিয়ে কিছু বলতে চাই না। আমরা যদি দায়িত্ব পাই, শিল্পীরা যদি ভালোবেসে আমাদের দায়িত্ব দেন তাহলে আমরা চুলচেরা হিসাব রাখব। আমরা জানি কীভাবে হিসাব রাখতে হয়, অডিট কীভাবে করতে হয়, বিল-ভাউচার কীভাবে তৈরি করতে হয়। আমরা স্বচ্ছতা রাখতে চাই।

তিনি আরও বলেন, একটা সময় পরে শিল্পী সমিতিতে বসে থাকার কিছু নেই। রাত ১টা-২টার পর শিল্পী সমিতিতে বসে থাকার কিছু নেই। আমাদের সবারই নিজস্ব পরিবার আছে। পরিবারের পাশাপাশি সবচেয়ে বড় পরিবার শিল্পীরা। তাদের পাশে থাকার জন্য যা কিছু দরকার করব।

নির্বাচনের মাঠে আছেন মিশা-জায়েদ প্যানেল। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তারা। এ প্যানেলে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। নতুন-পুরাতন শিল্পীদের নিয়েই গঠিত হয়েছে এবারের নির্বাচনের দুই প্যানেল।এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুন। নির্বাচন কমিশনার হিসেবে আছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। তার সঙ্গে আছে মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ হোসেন জেমী।
হাজার কোটি টাকার লোকসানে বলিউড

হাজার কোটি টাকার লোকসানে বলিউড

শুটিং শিডিউল থেকে শুরু করে মুক্তি সারাবিশ্বেই সিনেমা বাজারে বিশাল এক প্রভাব সৃষ্টি করেছে কোভিড-১৯। ঠিক একই ভাবে প্রভাবশালী সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডও করোনা থাবায় জর্জরিত। বিশেষজ্ঞদের মতে, বলি বিনোদন ইন্ডাস্ট্রি হাজার কোটি টাকার ক্ষতির মুখে দিন গুনছে।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাণিজ্য বিশেষজ্ঞ জোগিন্দার টুটেজার মতে, প্রতি ত্রৈমাসিকে বক্স-অফিস আয়ের পরিপ্রেক্ষিতে কমপক্ষে ১০০০ কোটি টাকার লোকসানের মুখোমুখি হচ্ছে। সাধারণত, এক বছরে বক্স অফিস থেকে ৪০০০ কোটি টাকারও বেশি আসে। কিন্তু প্রতি মাসেই টাকা খোয়াচ্ছে বক্স অফিস।বক্স অফিসের গণনা মোতাবেক প্রথম ত্রৈমাসিকে ১৫০০ কোটির বেশি লোকসানের দিকে এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। সংকটের কারণে, বছরের প্রথম মাসের যে সিনেমা উৎসব থাকার কথা তা সপ্তাহ শেষ হতে না হতেই হাওয়া। এমনটায় জানিয়েছেন প্রযোজক ও বাণিজ্য বিশেষজ্ঞ গিরিশ জোহার।
২০২১ এর ডিসেম্বরে শাহিদ কাপুরের 'জার্সি' সিনেমাই প্রথম করোনা মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেয়। তারপর থেকে 'আরআরআর', 'রাঁধে শ্যাম' এবং 'পৃথ্বীরাজ' এর মতো সিনেমা মুক্তিও পিছিয়ে যায়। এছাড়া 'মেরি ক্রিসমাস', 'পাঠান', 'টাইগার ৩', 'লাইগার', 'রকি আউর রানি কি প্রেম কাহানি' সিনেমাগুলোর আউটডোর শিডিউলেও প্রভাব পড়ে। মুম্বাই এবং ভারতের বেশিরভাগ অংশ জুড়ে বিধিনিষেধের কারণে শুটিং করা বেশিরভাগ চলচ্চিত্রকে তাদের সময়সূচি বাতিল এবং স্থগিত করতে হয়েছে, যার ফলে খরচ বেড়েছে। প্রদত্ত টাইমলাইনে এই চলচ্চিত্রগুলি সরবরাহ করা একটি কঠিন কাজ হতে চলেছে বলে জানান 'মিশন মজনু' চলচ্চিত্রের প্রযোজক আমার বুটালা।
এদিকে, ডেলয়েট ইন্ডিয়ার মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ক নেতা জেহিল ঠাক্কারের মতে, মূলধন এবং নগদ প্রবাহের কথা চিন্তা করলে একটি বড় ক্ষতির আশংকা রয়েছে৷ এছাড়াও মূল শিডিউল বাতিল করা হয়েছে সেগুলিও উচ্চ মূল্যের। ক্ষতি হবে শত শত কোটি টাকা। তবে এর সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই।